পদ্মফুল কেটে যদি চারদিন রাখা হয় তাহলে শুকিয়ে যাবে কিন্তু ঘাস যাতবার কাটা হবে ততবেশি করে ঘাস উঠবে,এটাই হল তৃণমূল
দি নিউজ লায়নঃ বৃহস্পতিবার দুপুরে গঙ্গারামপুরে জনসভা করতে আসেন তৃণমূলের যুব রাজ্য সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।এদিন শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে গঙ্গারামপুরে আসেন।এদিন মঞ্চে উঠে জন সভায় মানুষদের ঢল দেখে প্রচন্ড খুশি হন সাংসদ। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা যত বার আমাকে ডাকবেন আমি তত বার এই জেলায় আসব। এছাড়া শুভেন্দু অধিকারী উদ্দেশ্য বলেন উপসর্গ হীন বেইমান।
আমাদের দলে কারা কারা উপসর্গ হীন বেইমান রয়েছে, সেটা ও চিহ্নিত করে দিচ্ছেন।ভালো হয়েছে আমাদের কাজ আরো সহজ করে দিয়েছেন। এছাড়া মঞ্চে বলেন পদ্মফুল কেটে যদি চারদিন রাখা হয় তাহলে শুকিয়ে যাবে এবং যেখান থেকে কাটে নিয়ে আসা হয়েছে সেখানেও আর পদ্মফুল ফুটবে না। কিন্তু যাতবার ঘাস কাটা হবে ততবেশি করে ঘাস উঠবে।এটাই হল তৃণমূল। ঠিক তেমনি ভোটের আগে বিজেপি আসবে তারপর তাদের দেখা পাওয়া যাবে না। কিন্তু জনগণের পাশে তৃণমূল আছে,আগেও ছিল এখনও আছে।

Post a Comment